বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:৩০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরের পূবাইলে চাঁদা না দেয়ায় ছাত্রলীগ নেতাকে ধর্ষণ মামলায় ফাঁসানোর চেষ্টা ।

logoআকতার হোসেন,পূবাইল থেকেবুধবার, ৩ জুন ২০২০, রাত ২:৫৫ সময় 0400
গাজীপুরের পূবাইলে চাঁদা না দেয়ায় ছাত্রলীগ নেতাকে ধর্ষণ মামলায় ফাঁসানোর চেষ্টা ।

গাজীপুরের পূবাইলে চাঁদা না দেয়ায় ছাত্রলীগ নেতাকে ধর্ষণ মামলায় ফাঁসানোর চেষ্টা ।

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রো থানা এলাকার সাংবাদিক দাবিদার দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদা দাবি ও ধর্ষণ মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন থানা ছাত্রলীগের সহ সভাপতি অপু মন্ডল ও ৪২ নং ওয়ার্ড মহিলা লীগ যুগ্ম আহবায়ক স্বীকৃতি রানী মন্ডল।গত শনিবার সকালে এই দুই নেতা কুদাব মাতৃকোল বিদ্যানিকেতন স্কুল ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে দুই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।অভিযুক্ত সাংবাদিকরা হলেন-আল আমিন সরকার ও সামসুদ্দিন জুয়েল।
অপু মন্ডলের অভিযোগ, আলআমিন ও সামসুদ্দিন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দেয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।এতেও তারা ক্ষান্ত হয়নি তাকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অপচেষ্টাও করেছে।পদ হারবাইদ এলাকার এক ধর্ষণ মামলায় আমার নাম না থাকলেও আমার নাম জড়িয়ে সংবাদ করা হয়েছে।
অপু মন্ডল জানান, তিনি বিষয়টি স্থানীয় এমপি মেহের আফরোজ চুমকি,গাজীপুর সিটির সাবেক প্যানেল মেয়র ও গাজীপুর মহানগর আওলীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকি জুলি,পূবাইল থানা ছাত্রলীগ সভাপতি গোলজার হোসেন টুটুল ও পূবাইল প্রেসক্লাবকে জানিয়েছেন। এসব অভিযোগের ভিত্তিতে এবং দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট পত্রিকার কার্ডধারী সাংবাদিক হিসেবে নিয়োগপত্র জমা না দেয়ায় ওই দুই সাংবাদিককে পূবাইল প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে গাজীপুর সিটির সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকি জুলি বলেন,ঘটনার দিন রাতে ভিকটিমের অভিযোগ অনুযায়ী ৫ জনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা হয়েছে। তিন জন আটক করে জেলহাজতে পাঠিয়েছে পূবাইল থানা পুলিশ।মামলার পর দিন থেকেই বিভিন্ন ভাবে মামলার ভয় ভীতি দেখিয়ে অপুর মা স্বীকৃতি রানী মন্ডল ও অপুর কাছে কথিত সাংবাদিক আল আমিন ও সামসুদ্দিন জুয়েল টাকা দাবি করে আসছিল বলে জেনেছি।
এ বিষয়ে পূবাইল থানা ছাত্রলীগ সভাপতি গোলজার জানান-কতিপয় সাংবাদিক ছাত্রলীগের বিরুদ্ধে নিউজ না করার জন্য অপুর কাছ থেকে টাকা দাবি করে আসছে।ছাত্রলীগের ভাবমুর্তি নষ্ট করার জন্য চাঁদাবাজ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হবে। তাদের আইনের আওতায় না আনা পর্যন্ত কর্মসুচি দেয়া হবে।
মামলার তদন্ত কর্মকর্তা পূবাইল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সাইফুল ইসলাম জানান, ভিকটিমকে ফোন করে কতিপয় সাংবাদিক উল্টা-পাল্টা কিছু বলানোর চেষ্টা করছে বলে ভিকটিম আমাকে ফোনে জানিয়েছে।চাঁদা দাবির কথা আমাকেও জানিয়েছিল অপু মন্ডলের পরিবার।
ভিকটিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান-আমি বাদী হয়ে জড়িত ৫ জনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেছি।
পূবাইল থানার ওসি নাজমুল হক ভূইয়া জানান-কে দোষী কে নির্দোষ তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না। নিউজ না করার জন্য ৫০ হাজার টাকা চেয়েছে সেটা আমার সামনে অপু মণ্ডলের মা ওই সাংবাদিকদের সামনেই বলেছে। চাঁদা দাবির বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বিষয়- অভিযোগ, অনিয়ম /দুর্নীতি

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর